ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদান Headline Bullet দর্শনায় বিজিবির অভিযান: মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মদ ও কফ সিরাপসহ আটক ১​ Headline Bullet রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রান গেলো বাংলাদেশি যুবকের Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৭৭ পিস ইয়াবাসহ মুদি দোকানদারসহ গ্রেপ্তার ৩ Headline Bullet দর্শনায় ৩০০টি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ওসি নজরুল ইসলাম!​ Headline Bullet গাংনীর কাজিপুরে বিজিবির অ’ভি’যা’নে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার Headline Bullet পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল Headline Bullet মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে মারধর Headline Bullet সাজেকে পর্যটকবাহী একটি জিপউল্টে সাতজন আহত Headline Bullet দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

অভিনেত্রীদের নাম ব্যবহার করে অনলাইন শপের প্রতারণা

একটি অনলাইন শপ কয়েকজন অভিনেত্রীর ছবি ব্যবহার করে প্রতারণার ‘ফাঁদ’ পেতেছে। ওজন কমানোর একটি ওষুধের বিজ্ঞাপন দিয়ে অনলাইন শপটি তারকাদের ছবি ব্যবহার করে বলছেন তারা নাকি ওই ‘ক্যাপসুল’ খেয়ে ওজন কমিয়েছেন। 

ইতোমধ্যে অভিনেত্রী  রুমানা রশিদ ঈশিতা বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘এটা ভুয়া। আপনারা এটা মোটেও বিশ্বাস করবেন না।’  ঈশিতা ছাড়াও অভিনেত্রী নিপুণ ও জয়া আহসানের ছবি ব্যবহার করা হয়েছে। তাদের ছবির বিজ্ঞাপনেও একই কথা বলা হয়েছে যে ক্যাপসুল খেয়ে তারা ওজন কমিয়েছেন এবং গ্রাহকেরা চাইলে তাদের মতো ক্যাপসুল খেয়ে ওজন কমাতে পারেন। 

গত ২৮ নভেম্বর পোস্ট করা নিপুনের নাম ও ছবি ব্যবহার করে ‘থাই অনলাইন শপ ব্যাংকক‘ নামের অনলাইন প্রতিষ্ঠান লিখেছে,


মডেল Nipun আপুর মতো আপনি Organic Capsule খেয়ে ওজন কমিয়ে নিতে পারেন।

প্রতিদিন খাবেন মাত্র ৬ টি করে ক্যাপসুল ।

Weight loss Hela Slim প্রিমিয়াম Organic capsule যা আপনার ফ্যাট খাবার পর্যন্ত খেয়ে হজম করে ফেলবে অনেকাংশে। বাড়তে দিবে না ফ্যাট, চলে যাবে Tammy,belly & Hip Fat (full body)
সাথে যাবে সারা শরীরে জমে থাকা ফ্যাট যা এতো দিন আপনার সৌন্দর্যের জন্য বাঁধা হয়ে ছিলো।

যাদের কোন কিছু খেয়েই কাজ হয় নি শুধু একবার চেষ্টা করেই দেখুন এর কার্যকারিতা।

NO SIDE Effects ( Guaranteed), Lab Tasted product in Japan 🇯🇵
Price: 16500 tk
Course 20 days

এ বিষয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী চিত্রনায়িকা নিপুন কালের কণ্ঠের কাছে বিষয়টিকে ভুয়া বলে উল্লেখ করেন। তিনি  বলেন, ‘এটা ঠিক না, একদমই ঠিক না।’ 

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রেওতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমি জানতে চাই মেধাসত্ত্ব ও সৃজনশীল আইন কবে সত্যিকারভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে?’


     এই বিভাগের আরো খবর