আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ পারভেজ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত পারভেজ কুতুবপুর গ্রামের আলমের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে হাতেনাতে আটক করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ স্বীকার করায় তাকে এই সাজা দেওয়া হয়। রায় ঘোষণার পর তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(সূত্রে :BBC crime news)