ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের

দীর্ঘ ৩ যুগ পর বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা

Oplus_131072

ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত দুই নাম— ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আবেগ। আর সেই দ্বৈরথ যদি বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে হয়, তাহলে তো কথাই নেই।

সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৬ বছর। বিশ্বকাপের মঞ্চে আর দেখা হয়নি দুই পরাশক্তির। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে।

চলমান বিশ্বকাপের নকআউট পর্বের সমীকরণ বলছে, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে সেমিফাইনালে দেখা হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনার। ইতোমধ্যেই গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান, যেখানে জয়ের সম্ভাবনাই বেশি দেখছেন বিশ্লেষকরা।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। বর্তমানে সেই দৌড়ে এগিয়ে রয়েছে উরুগুয়ে।

অন্যদিকে ব্রাজিলও নিজেদের পথে এগিয়ে যাচ্ছে দারুণ ছন্দে। ফলে দুই দলই যদি নিজেদের নকআউট বাধা পেরোতে পারে, তাহলে ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা মিলতে পারে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথ— ব্রাজিল বনাম আর্জেন্টিনা।


     এই বিভাগের আরো খবর