ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন

কুষ্টিয়াতে এক তরুণীকে গনধর্ষণঃ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (২০) জোরপূর্বক ভুট্টা ক্ষেতে নিয়ে গণধর্ষণের মামলায় সালাম (৪০) ও রফিক (৪১) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার (১২ এপ্রিল) রাত ১২টার দিকে ভুক্তভোগীর নানী বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত রফিক (৪১) ওই এলাকার মৃত বুদো বিশ্বাসের জামাই। সালাম (৪০) একই এলাকার নেজো বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী আদাবাড়িয়া মিনিখাল মাঠে তার নানার জন্য খাবার পানি নিয়ে যাচ্ছিল। ওই সময় মাঠে একা পেয়ে সালাম ও রফিক মেয়েটিকে মুখ চেপে ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। সোমবার রাত ১২টার দিকে ভিকটিমের নানী বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুদ্ধিপ্রতিবন্ধী তরুরণীকে ধর্ষণের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন আসামি সালাম ও রফিক।


     এই বিভাগের আরো খবর