কুষ্টিয়া কুমারখালী গড়াই নদীর উপর রেলব্রিজের স্লিপার এ আগুন লেগে ধোঁয়া উড়তে থাকে। খবর পেয়ে সেখানে দ্রুত পৌছায় ফায়ার সার্ভিরের কর্মিরা। তারা পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এতে অল্পের জন্য রক্ষা পেল ট্রেন ও যাত্রীরা ।
আজ সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আপডেট কুষ্টিয়াকে জানান, গড়াই রেলব্রিজে ধোঁয়া উড়তে দেখা যায়। তখন ট্রিপল নাইনে ফোন দিয়ে কুমারখালী ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মিরা সেখানে দ্রুত পৌছায় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পরে রেল কর্তৃপক্ষের লোকজন এসে রেল যোগাযোগ কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখেন এবং আগুনে পুড়ে যাওয়া ওই রেলের স্লিপার দ্রুত পাল্টে দেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।