ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬ ()

কুষ্টিয়া পৌরসভার নতুন প্রশাসক জাকির হোসেন

কুষ্টিয়া পৌরসভায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পূর্ববর্তী প্রশাসককে পরিবর্তন করে পুনরায় আরেক সরকারি কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১১ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপ-সচিব মো. সবুর হোসেন। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, কুষ্টিয়া পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।


     এই বিভাগের আরো খবর