ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ()

মার্কিন সম্পর্কে রিসেট বাটন

Oplus_131072

রাজপরিবারের একজন প্রাক্তন ঘনিষ্ঠ ব্যক্তি বলেছেন, রাজার মার্কিন সফর লন্ডন ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে ‘রিসেট বাটন’ চেপে দিয়েছে। এলসা অ্যান্ডারসন ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত রানী দ্বিতীয় এলিজাবেথের যোগাযোগ ও প্রেস সচিব ছিলেন।

তিনি বলেন, ‘চার্লস এই বড় বড় ভাষণগুলো দিতে এখন আরো বেশি আত্মবিশ্বাসী বোধ করছেন।’ তিনি বিবিসি রেডিও ৫ লাইভ ব্রেকফাস্টকে আরো বলেন, ‘যদিও তিনি একজন রাষ্ট্রপ্রধান, কোনো দলীয় রাজনীতির ব্যক্তি নন।

তবে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি গত দুই দিনে আমেরিকান জনগণের জন্য সত্যিই অসাধারণ বিশেষ কিছু উপহার দিতে পেরেছেন।’
যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন। ১৯৯১ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের পর প্রথম কোনো ব্রিটিশ রাজা বা রানি হিসেবে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার ঘটনা। ভাষণ দিতে গিয়ে মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কথা স্মরণ করে তিনি বলেন, আমার মা একই কক্ষে ভাষণ দিয়েছিলেন।


     এই বিভাগের আরো খবর