ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বহিরাগত মাদক সেবনকারী আটক: দর্শনায় স্থানীয়দের কড়া হুঁশিয়ারি Headline Bullet চুয়াডাঙ্গায় রেলওয়ে গার্ডের নিরাপত্তা বলয় ভেঙে পাত চুরি: তদন্তের দাবি Headline Bullet দর্শনায় হাজী সমিতির মিলনমেলা: সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত অসংখ্য হাজীবৃন্দ Headline Bullet দর্শনায় মাদকবিরোধী অভিযানের নামে চাঁদাবাজি Headline Bullet জীবননগরে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান ৩ Headline Bullet জেরিন খানের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় Headline Bullet কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের দাবি Headline Bullet কুষ্টিয়া কুমারখালিতে নৈশ প্রহরির অর্ধগলিত লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালু ভরাটকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে হুমকি Headline Bullet কুষ্টিয়ায় প্রেমিকার শ্বশুর বাড়ি প্রেমিকের হামলা

মার্কিন প্রস্তাবে কঠোর জবাব ইরানের

Oplus_131072

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাবে ইরান পাল্টা প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে অবরুদ্ধ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ, সার্বভৌমত্বের স্বীকৃতি এবং ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

সোমবার ভোরে ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, পাল্টা প্রস্তাবে ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করার পাশাপাশি সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বলা হয়, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাতের অবসানও চেয়েছে তেহরান। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এখন পর্যন্ত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের এ পাল্টা প্রস্তাবকে এরই মধ্যে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে রবিবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ প্রস্তাবে একটি স্পষ্ট ‘রেড লাইন’ নির্ধারণ করেছে।

‘ফক্স নিউজ সানডে’-তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়েছেন—ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না এবং তারা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারবে না।


     এই বিভাগের আরো খবর