ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬ ()

তিন তালাক বিল মানি না, স্পষ্ট বার্তা তৃণমূল মন্ত্রীর

তিন তালাক বিলে পড়ে গিয়েছে রাষ্ট্রপতির শিলমোহর৷ তবে এই সিদ্ধান্ত একেবারেই নাপসন্দ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির৷ বৃহস্পতিবার তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই বিল তিনি মানছেন না৷

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও জমিয়েত উলেমা এ হিন্দের পশ্চিম শাখার প্রধান সিদ্দিকুল্লা এদিন কড়া ভাষায় তিন তালাক বিলের সমালোচনা করেছেন৷ এই বিল মুসলিম মহিলাদের দুর্দশার কারণ হবে বলে তাঁর মত৷ কোনওবাবেই এই বিলকে মুসলিম সমাজ মেনে নেবে না বলে জানান তিনি৷ রাষ্ট্রপতির শিলমোহর দেওয়াকে তিনি মেনে নিচ্ছেন না বলেও দাবি সিদ্দিকুল্লার৷

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সিদ্দিকুল্লা দাবি করেন মুসলিম মহিলাদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র সরকার৷ এই সম্প্রদায়ের মহিলাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার বিষয়টি না ভেবেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে মত তাঁর৷

তাঁর দলের পক্ষ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলে জানানো হয়৷ সেন্ট্রাল কমিটির বৈঠকে এই নিয়ে চূড়ান্ত আলোচনা হবে জানানো হয়৷


     এই বিভাগের আরো খবর