ঢাকা, সোমবার, ১১ মে, ২০২৬ ()

ইউরোনিয়াম না নেওয়া পর্যন্ত ইরানের সাথে যুদ্ধ শেষ হবেনা

Oplus_131072

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া না হয়। এমনটাই মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (১০ মে) সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি। কারণ ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা সরিয়ে নিতে হবে। পাশাপাশি যেসব স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে, সেগুলোও ভেঙে ফেলতে হবে।’

ইউরেনিয়াম কীভাবে সরানো হবে— এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘ভেতরে যেতে হবে এবং তা নিয়ে আসতে হবে।’

তিনি দাবি করেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও একই। নেতানিয়াহুর ভাষ্য, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলেছেন, ‘আমি সেখানে যেতে চাই।’

তবে নেতানিয়াহুর এ বক্তব্য ট্রাম্পের প্রকাশ্য অবস্থানের সঙ্গে পুরোপুরি মিলছে না।

প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে দেশের ভেতরে ইরান যুদ্ধ শেষ করার জন্য বাড়তি চাপের মুখে রয়েছেন। তিনি বরাবরই বলে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রোববার প্রচারিত আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ‘সামরিকভাবে পরাজিত’ হয়েছে এবং যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ইউরেনিয়াম সরিয়ে নিতে পারবে।

টেলিভিশন সাংবাদিক শ্যারিল অ্যাটকিসনের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা যখন চাই তখনই সেটা নিতে পারব। পুরো বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে।’


     এই বিভাগের আরো খবর