৫০০ গ্রাম গাঁজাসহ সাবিনা খাতুন (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে আলমডাঙ্গা উপজেলার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাবিনা খাতুন একই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।