ব্রিটিশ আমলের প্রাচীন দর্শনা রেল ইয়ার্ড একসময় আন্তর্জাতিক ট্রেন চলাচলের কেন্দ্র থাকলেও বর্তমানে তা স্থবির। এই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যাত্রী ভোগান্তি কমাতে আজ দর্শনায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর যৌক্তিক দাবি—এই স্টেশন থেকে সরাসরি দুটি ট্রেন যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে এবং দুটি লোকাল ট্রেন কুষ্টিয়ার উদ্দেশ্যে চালু করতে হবে। রেল মন্ত্রণালয়কে দ্রুত এই দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় সুশীল সমাজ