ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক Headline Bullet মুন্সীগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক স্ত্রী-হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই-এর অভিযানে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে অপারেশনে রুগীর বিচ্ছিন্ন করা পা গায়েব Headline Bullet কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের প্রধান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন Headline Bullet জীবননগরে ৩ মাদকসেবি জনতার হাতে আটক Headline Bullet মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক দুই Headline Bullet স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ভ্রাম্যমান বাঁধা দেওয়ায় বিএনপির ৯ নেতা কর্মীর নামে মামলা Headline Bullet চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে হানিট্রাপে ফেলে ধর্ষনের অভিযোগ

Oplus_131072

রংপুরের মিঠাপুকুরে এক কনফেকশনারি ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে মোছা. লাজিনা বেগম (২৩) নামের এক নারীর বিরুদ্ধে। ব্যবসায়ী মো. মিম ও তার পরিবারের দাবি, তাদের কাছে আড়াই লাখ টাকা দাবি করা হয়েছিল। সেই দাবি পূরণ না হওয়ায় পরিকল্পিতভাবে ধর্ষণের অভিযোগ এনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, লাজিনা বেগম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিয়ের আশ্বাস দিয়ে মিম তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এখন বিয়ে না করে তার অতীত নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ জানান, ঘটনাটি নিয়ে একটি ধর্ষণ মামলা হয়েছে। একই সঙ্গে হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। তদন্তে যে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।


     এই বিভাগের আরো খবর