জেলা গোয়েন্দা শাখা, (ডিবি) যশোর এর অভিযানে যশোরের র্শীষ সন্ত্রাসী কামরুল খোঁড়া কামরুলকে অস্ত্র মামলায় গ্রেফতার।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মোঃ সালাউদ্দিন খান মামলার তদন্তভার গ্রহণ করে মামলাটি তদন্তকালে আসামী খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস দ্বয়কে গ্রেফতার করে ইং ০৮/০৪/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করে। গ্রেফতারকৃত আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারাক্তি মূলক জবানবন্দী প্রদান করে এবং জবানবন্দীতে উল্লেখ করে যে, মোঃ কামরুল ইসলাম খোঁড়া কামরুল (৪৭) উক্ত মামলায় জব্দকৃত আলমত ০১ টি ৭.৬৫ বিদেশী পিস্তল ও ০১ টি ম্যাগাজিন এবং ০১ রাউন্ড তাজা গুলি কেনা-বেচার সহিত জড়িত। উক্ত তথ্যের ভিত্তিতে এস আই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান ও সংগীয় এস আই (নিঃ) বাবলা দাস সহ অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিমের সহায়তায় পলাতক আসামী মোঃ কামরুল ইসলাম খোঁড়া কামরুল (৪৭)কে ইং ৩০/০৫/২০২৬ তারিখ ১৫.০০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন মিশনপাড়া এলাকায় বিটিএস শখের কুঠির ভবনের নিচ তলায় তার ভাড়া নেওয়া বাসা হতে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তকালে জানা যায় মোঃ কামরুল ইসলাম খোঁড়া কামরুল অপরাধ মূলক কর্মকান্ড করার জন্য অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের জোগান দাতা এবং যশোর শহর সহ আশপাশ এলাকায় অস্ত্র বেচা-কেনার কার্যে জড়িত। ইতোপূর্বে মোঃ কামরুল ইসলাম খোঁড়া কামরুল এর নামে ০১ টি হত্যা মামলা, ০৬ টি অস্ত্র মামলা, ০৪ টি বিস্ফোরক মামলা, চাঁদাবাজি সহ অন্যান্য মামলা ০৭ টি, বিশেষ ক্ষমতা আইনের মামলা ০১ টি ও ০১ টি মাদক সহ সর্বমোট ২০ টি মামলা রয়েছে।
আসামীর নাম ও ঠিকানাঃ-
১। মোঃ কামরুল ইসলাম খোঁড়া কামরুল (৪৭)
পিতা- আঃ আজিজ, মাতা-মরিয়ম বেগম
সাং-খোলাডাঙ্গা, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর।