ঢাকা, বুধবার, ২০ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Headline Bullet বরগুনার তালতলীতে ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Headline Bullet মেহেরপুরে অনলাইন জুয়ারী গ্রেফতার Headline Bullet রাজধানীর মুগদায় মোকাররমকে ৮ টুকরা করে ‘বিরিয়ানি পার্টি’ করেন তার পরকীয়া প্রেমিকা ও বান্ধবী Headline Bullet কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যাক্তিকে পুরিয়ে হত্যার প্রাধান আসামী গ্রেফতার Headline Bullet বর্ডারে বিজিবি বিএসএফ বন্দুক যুদ্ধ Headline Bullet ছাত্রীর বাসায় শিক্ষিকার বস্তাবন্দি লাশ Headline Bullet কুষ্টিয়ায় উচ্চ সুদের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার অভিযোগে আলোচিত পোড়াদহ এলাকার সুদ ব্যবসায়ী মো. নুর আলম ওরফে ইকবাল গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার থেকে মেহেরপুরে গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে Headline Bullet মির্জ্জা আব্বাসের শারিরীক খোঁজ নিলেন গোলাম পরোয়ার

মেহেরপুরে অনলাইন জুয়ারী গ্রেফতার

অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে একের পর এক অভিযান অব্যাহত রেখেছে মেহেরপুর ডিবি পুলিশ| দুদিন আগে চারজনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবার রঢ়যড়হব ১৬ ঢ়ৎড় গধী সহ আরো একজন অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ| গ্রেফতারকৃতের নাম সুয়াইব আহম্মেদ সৌমিক (২৫)| তার বাড়ি মেহেরপুরের চাঁদবিল ঈদগাহপাড়ায়|
গত রবিবার বিকাল সাড়ে ৫ টায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর থানাধীন চাঁদবিল এলাকার কোলার মোড়ে আসলাম অটোস ব্যবসায় প্রতিষ্ঠান থেকে সৌমিককে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম|
মেহেরপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির-ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর থানা, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বায়েজিদ ডালিমসহ চারজনকে গ্রেফতার করে মেহেরপুর ডিবি পুলিশ| এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এ পৃথক দুটি মামলা রুজু হয়| সেই মামলায় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে চাঁদবিল এলাকায় অভিযান পরিচালনা করে সুয়াইব আহম্মেদ সৌমিকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃত সৌমিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে|


     এই বিভাগের আরো খবর