ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চাঁদার টাকার জন্য ভাঙারি ব্যবসায়ীকে গুলি Headline Bullet ৪ কোটি ৮০ লক্ষ টাকার ই’য়া’বাসহ আটক ৫ Headline Bullet মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু Headline Bullet মুক্তিপণের উদ্দেশ্যে অ’প’হরণের পর কিশোর হত্যার প্রধান আ’সামী গ্রে’ফতার, হ’ত্যা’কা’ণ্ডে ব্যবহৃত আলামত উ’দ্ধার ও আ’দালতে দোষ স্বী’কারোক্তি Headline Bullet হুন্ডি ব্যাবসায়ি জাহাঙ্গীরের হুন্ডি ব্যাবসার বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদমূলক বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সম্পাদকের বিরুদ্ধে মামলা Headline Bullet কুষ্টিয়া কালী নদীতে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet ভেড়ামারায় গৃহবধূ নিখোঁজথানায় লিখিত অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় ৭ মাদক সেবীর কারাদণ্ড Headline Bullet পদ্মায় বালুতোলা নিয়ে সংঘর্ষে নিহত এক Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে মাটি উত্তোলন

মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার চিৎলা দেশভাটা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা খাতুন মেহেরপুর সদর উপজেলার সাজেদুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য তার মা ও নানী দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ক্যাপসুল খাওয়ানোর পর তারা ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে চিৎলা দেশভাটা এলাকার সামনে পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে শিশুটি মায়ের কোল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। একই সঙ্গে ভ্যান থেকে পড়ে আহত হন শিশুটির নানী সাজেদা খাতুন।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু স্বর্ণা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত সাজেদা খাতুন চিকিৎসাধীন রয়েছেন।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


     এই বিভাগের আরো খবর