ঢাকা, শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টেপেন্টাডল ও গাঁজাসহ আটক ২ Headline Bullet চুয়াডাঙ্গার পথে আসা ৪২ কেজি গাঁজা আটক Headline Bullet নেত্রকোণায় অশ্লীল ভিডিও বানানো চক্রের ৮ সদস্য গ্রেফতার Headline Bullet তিন সন্তানের জননী মসজিদের ইমামের হাত ধরে অজানার উদ্দেশ্যে Headline Bullet ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড Headline Bullet চুয়াডাঙ্গার জীবননগরে ২৩১ বোতল এসকাফ সিরাপসহ গ্রফতার ২ Headline Bullet নোংরা পরিবেশে দই উৎপাদন করায় ব্যাবসায়িকে জরিমানা Headline Bullet জীবননগরে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার Headline Bullet ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের ফারজানার সন্ধান এখনো মেলেনি Headline Bullet রাজধানীর মহাখালীতে ঘুমের ঔষধ খাইয়ে স্বামীকে ৬ টুকরো করলো স্ত্রী

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

Oplus_131072

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের আলোচিত গৃহবধূ আফজুন বেগম হত্যা মামলায় স্বামী মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীর পরিবার ও রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ শরীফ এম রেজা জাকের।

বিষয়টি নিশ্চিত করে ভোলা কোর্ট পুলিশ পরিদর্শক সেখ মো.নাসীর উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, মামলাটির রায় ঘোষণার সময় আসামি মোক্তার হোসেনকে আদালতে হাজির করা হয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোক্তার হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আফজুন বেগমের। প্রায় ১৫ বছরের সাংসারিক জীবনে দুই সন্তান রয়েছে। কিন্তু আসামি মোক্তার হোসেন তার ছোট শ্যালিকাকে প্রায়ই বাজে ইঙ্গিত করতেন। বিষয়টি তিনি তার বড় বোনকে জানালে তিনি প্রতিবাদ করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে আফজুন বেগমকে তার স্বামী প্রায়ই মারধর ও নানা ধরনের নির্যাতন চালাতেন এবং হত্যার হুমকি দেন। পরবর্তীতে মোক্তার হোসেন ২০১৯ সালে ৩০ জুন দিনগত রাতে ঘরের মধ্যে আফজুন বেগমকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জামাতা মোক্তার হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালতে আসামি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন।


     এই বিভাগের আরো খবর