ঢাকা, বুধবার, ২০ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Headline Bullet বরগুনার তালতলীতে ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Headline Bullet মেহেরপুরে অনলাইন জুয়ারী গ্রেফতার Headline Bullet রাজধানীর মুগদায় মোকাররমকে ৮ টুকরা করে ‘বিরিয়ানি পার্টি’ করেন তার পরকীয়া প্রেমিকা ও বান্ধবী Headline Bullet কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যাক্তিকে পুরিয়ে হত্যার প্রাধান আসামী গ্রেফতার Headline Bullet বর্ডারে বিজিবি বিএসএফ বন্দুক যুদ্ধ Headline Bullet ছাত্রীর বাসায় শিক্ষিকার বস্তাবন্দি লাশ Headline Bullet কুষ্টিয়ায় উচ্চ সুদের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার অভিযোগে আলোচিত পোড়াদহ এলাকার সুদ ব্যবসায়ী মো. নুর আলম ওরফে ইকবাল গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার থেকে মেহেরপুরে গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে Headline Bullet মির্জ্জা আব্বাসের শারিরীক খোঁজ নিলেন গোলাম পরোয়ার

বরগুনার তালতলীতে ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Oplus_131072

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলায় ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ভূমি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা ডিজিটাল ভূমিসেবার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে সেবা পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আধুনিক ও স্মার্ট ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, তালতলী ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আফজাল হোসেন, তালতলী উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি জালাল পিয়াদা, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুছ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাওলাদার মোঃ নাসির উদ্দিন, উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।###১৯-০৫-২০২৬ইং
মংচিন থান
বরগুনা প্রতিনিধি
০১৭১৬৩১৩১২৭


     এই বিভাগের আরো খবর