পাবনার পাকশীতে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। 🚔
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আটককৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ⚠
রেলপথকে নিরাপদ রাখতে এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।