পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম আইএমওতে পোস্ট করার অভিযোগে ময়মনসিংহের শাওন চন্দ্র দাস (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শাওনের আইএমও অ্যাকাউন্ট থেকে ওই ছবি পোস্ট করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মঙ্গলবার থেকে পলাতক থাকার পর ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে বা ওই পোস্টে ঠিক কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।