ঢাকা, সোমবার, ৬ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনা বাজার মাঠ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে ব্যক্তি রক্তাক্ত Headline Bullet বরিশালে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ব্রাজিল সমর্থকের আত্মহত্যা Headline Bullet অবশেষে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহুল আলোচিত তত্ত্বাবধায়কের বদলি Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজা ও টাপেন্টাডল উদ্ধার Headline Bullet ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্য Headline Bullet শিল্পনগরী দর্শনায় সরাসরি ট্রেন চালুর দাবিতে মানববন্ধন Headline Bullet ভেনেজুয়েলায় ভুমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে Headline Bullet আনিস আলমগীর-শাওন-মাহিসহ ছয়জনের বিরুদ্ধে কুষ্টিয়ার থানায় অভিযোগ Headline Bullet মহেশপুরে বিজিবির অভিযানে ২৬ বোতল সিরাপসহ ৩৮০০ পিস ঔষধ উদ্ধার

দর্শনা বাজার মাঠ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে ব্যক্তি রক্তাক্ত

Oplus_131072


​চুয়াডাঙ্গার দর্শনা বাজার মাঠ সংলগ্ন এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে মাদকসেবীরা। আজ সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
​জানা যায়, ওই এলাকায় সন্ধ্যার পর থেকেই নিয়মিত মাদকের আসর বসে। আজ বিকালে এক ব্যক্তি এই অন্যায়ের প্রতিবাদ করলে ৪-৫ জন মাদকসেবী ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি কোপায় এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
​ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিতলী) পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


     এই বিভাগের আরো খবর