চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোল্যা আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের দর্শনা থানাধীন মোবারকপাড়া গ্রামস্থ জনৈক ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে পাকা রাস্তার উপর হতে ইং-৩০/০৬/২০২৬ তারিখ ২৩.৩০ ঘটিকার সময় ধৃত আসামী ১। মোঃ হাবিবুর হাকিম @ বিপ্লব (২৭), পিতা-মোঃ আকরাম খাঁ, মাতা-মোছাঃ বিলকিস বেগম, সাং-শান্তিপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হতে ১০ (দশ) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৩০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।