চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ তৌহিদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং-২৮/০৬/২৬ তারিখ রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকরে আসামি ১। মোঃ রাজু (২৬), পিতা-মোঃ নাসির উদ্দিন, মাতা-মোছাঃ আমেনা খাতুন, সাং- সিএ্যান্ডবি পাড়া, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্বে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে বিজ্ঞ আদালত আসামী মোঃ রাজু (২৬) কে ০১ (এক) বছরের কারাদন্ড অনাদায়ে ২০০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন।