ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় স্থানীয় যুবকদের সাহসিকতা: পিস্তল, ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হানেফ আটক Headline Bullet গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে জখম Headline Bullet দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মূল আসামিসহ ৯ জন গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে চাঁদার দাবিতে সাব কন্ট্রাকটরের উপর হামলা Headline Bullet কুষ্টিয়ায় বাস ও পাখিভ্যানের সংঘর্ষে মৃত্যু ২ Headline Bullet গাংনী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৮ লাখ ৮১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গা নয় মাইল বাজারে ৯ পিস ইয়াবাসহ আটক দুইজন Headline Bullet চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মূল আসামিসহ ৯ জন গ্রেফতার

Oplus_131072

​স্টাফ রিপোর্টার : BBC crime news,:আবু হানিফ মিলন,
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া, পুলিশকে আহত করা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় মূল পলাতক আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শনা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে দর্শনা থানার এসআই মোল্ল্যা আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল চণ্ডীপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টার অভিযোগে মো. আবু সিদ্দীক (৭০) নামের এক ব্যক্তিকে আটক করে। থানায় নেওয়ার পথে সংঘবদ্ধ একটি চক্র পুলিশের ওপর হামলা চালিয়ে আবু সিদ্দীককে ছিনিয়ে নেয় এবং দুই পুলিশ সদস্যকে আহত করে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
​ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ৮ জনকে গ্রেফতার করে এবং পরবর্তীতে ১ অক্টোবর চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে মূল পলাতক আসামি আবু সিদ্দীককেও গ্রেফতার করে।
​এ ঘটনায় জড়িত ৯ আসামির সবার বাড়ি দর্শনা থানার চণ্ডীপুর পূর্বপাড়া এলাকায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


     এই বিভাগের আরো খবর