স্টাফ রিপোর্টার :BBC crime news :আবু হানিফ মিলন,
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্তরা হলেন— সজিব ও সাগর। এর মধ্যে সজিবকে ৩ মাসের এবং সাগরকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ড প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।