আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার গাইডঘাটে স্থানীয় সচেতন যুব সমাজের দীর্ঘদিনের কঠোর অবস্থানের ফলে অবশেষে পিস্তল, ইয়াবা ও গাঁজাসহ আলোচিত মাদক ব্যবসায়ী হানেফকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চিহ্নিত মাদক গডফাদার হানেফ তার বোনের বাড়িতে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে স্থানীয় সচেতন যুবসমাজ ও সাধারণ মানুষ তার বোনের বাড়িটি ঘেরাও করে।
উপস্থিত টের পেয়ে অভিযুক্ত হানেফ পিস্তল উঁচিয়ে স্থানীয়দের লক্ষ্য করে গুলি করার হুমকি দেয়। তবে স্থানীয় জনতা ও যুবকরা প্রাণের ভয় না করে চরম সাহসিকতার পরিচয় দেয় এবং সুকৌশলে তাকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে বোনের বাড়িতে বেড়াতে আসা সাধারণ অতিথি হিসেবে দাবি করলেও মূলত সে একজন শীর্ষ মাদক গডফাদার। এ সময় তার বিভিন্ন অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় স্থানীয়রা নিশ্চিত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধ পিস্তল, গাঁজা এবং ইয়াবাসহ অভিযুক্ত হানেফকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ব্যবস্থা নেওয়া হবে!
সূত্রে :BBC crime news