ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার মিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষন মামলায় যাবজ্জীবন

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ওসমান খান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২৯ জুলাই) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিত ওসমান খান পরিবারের সঙ্গে মিরপুরের শাহ আলী থানার নিউসি ব্লকে বসবাস করতেন। তাঁর মূল দেশের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বাহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর পশ্চিমকান্দি গ্রামে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, রায়ে অনাদায়কৃত জরিমানার ৩ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী শিশুকে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। আসামি তা পরিশোধে ব্যর্থ হলে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থ আদায়ের জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি আসামি ওসমানের সন্তানের সঙ্গে একই ভবনে বিড়াল নিয়ে খেলাধুলা করত। ২০২৫ সালের ১৯ মার্চ খেলাধুলার একপর্যায়ে ওসমান কৌশলে নিজের স্ত্রী ও সন্তানকে খাবার আনার বাহানায় বাসার নিচে পাঠিয়ে দেন। ফাঁকা বাসায় অবুঝ শিশুটিকে একা পেয়ে তিনি নৃশংসভাবে ধর্ষণ করেন। পরে শিশুটি ঘটনাটি তার পরিবারকে জানালে, তার বাবা বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জলিল তদন্ত শেষে ওই বছরের ২৭ জুলাই আদালতে ওসমানের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর