ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার মহম্মদপুরে ইমিগ্রেশন পুলিশকে কুপিয়ে জখম

Oplus_131072

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বাজার শেষে বাসায় ফেরার পথে পেছন থেকে হামলার শিকার হন তিনি। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, তার পিঠে ৪৩টি সেলাই দিতে হয়েছে। পুলিশ বলছে, এটি ছিনতাইয়ের ঘটনা নয়; প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হামলার আশঙ্কা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


     এই বিভাগের আরো খবর