জেলা গোয়েন্দা শাখা (ডিবি),যশোরের এসআই (নিঃ)/শিবু মন্ডল,সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতায়ালী মডেল থানাধীন পৌরসভা ০৫ নং ওয়ার্ডের রেলগেট যশোর টু চাঁচড়া গামী পাকা রাস্তার পাশে জনৈক কালু মিয়ার মাংসের দোকানের সামনে একজন বোরকা পরিহিত নারী মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে মর্মে সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মোছাঃ সাথী খাতুন (৩২) নামক একজন নারী কে আটক করে।
জিজ্ঞাসাবাদ করলে নাম-ঠিকানা প্রকাশ করে এবং তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য হিরোইন আছে মর্মে স্বীকার করলে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ অন্যান্যদের উপস্থিতিতে নারী কং/২৩২৮ জারমিন খাতুন এর সহায়তায় ধৃত আসামী মোছাঃ সাথী খাতুন (৩২)এর পরিহিত বোরকার ভিতরের ডান পাশের বিশেষ কায়দার পকেট থেকে একটি সাদা রংয়ের স্বচ্ছ পলিথিনের মধ্যে রক্ষিত ২২ (বাইশ) গ্রাম হিরোইন বাহির করে দেয়।
আসামীকে ইং ১৯-০৫-২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীর নাম ও ঠিকানা-
০১। নাম- মোছাঃ সাথী খাতুন (৩২)
পিতা-মোঃ রবিউল শিকদার
, সাং-বাসা-১২৭, ভবের বেড় পশ্চিমপাড়া,
থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোর|
জব্দঃ
০১। ২২ (বাইশ) গ্রাম হিরোইন