ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সর্বস্তরের মানুষ| গতকাল শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে ‘আমরা ঝিনাইদহবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন| ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়াল, ডা. কামাল হোসেন, ডা. মনিরুল ইসলাম, ঝিনাইদহ সংগ্রাম সমš^য় কমিটির সহ-সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বিশিষ্ট ব্যবসায়ী সবুর মিয়া, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ|
বক্তারা বলেন, ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন ও জনমত গড়ে তুলছে| সম্প্রতি মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিকভাবে জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ˆশলকুপা উপজেলায় স্থান নির্বাচন করা হচ্ছে বলে জানা গেছে| তবে জেলার কেন্দ্রস্থল ও অধিকাংশ মানুষের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপন করা প্রয়োজন বলে তারা দাবি জানান|
তাদের মতে, জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপিত হলে জেলার সব উপজেলার মানুষ সমানভাবে ¯^াস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা লাভ করবে| অন্যদিকে জেলা সদর থেকে দূরে মেডিকেল কলেজ স্থাপন করা হলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না এবং ¯^াস্থ্যসেবা গ্রহণেও নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হবে|
মানববন্ধনে বক্তারা আরও বলেন, জন¯^ার্থ ও জনগণের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে| অন্যথায় দাবি আদায়ে জেলাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে| কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান|