শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযানে আল ইমরান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী পৌরসভার হাবিবপুর গ্রামের আমিরুল ইসলাম (সুরুজ) এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোঁপন সংবাদের ভিত্তিতে পৌরসভার হাবিবপুর এলাকার গবাদিপশুর হাট সংলগ্ন হানিফের চায়ের দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত আল ইমরানকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন