চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব খন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে দেশের ৩টি জেলায় ৩ জনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রান্তরা আগামীতে জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সময়ের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।