ঢাকা, রবিবার, ৫ জুলাই, ২০২৬ ()

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের কঠোর হুশিয়ারি মাদকের বিরুদ্ধে

Oplus_131072

​চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়া স্কুল মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা এসপি। তিনি সেখানে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। এসপি সাহেব স্পষ্ট ভাষায় বলেন, মাদক কারবারিদের সাথে কোনো আপস নেই, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিভাবক ও স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান এবং যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে বলেন। যুব সমাজের এই উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তরুণরাই মাদকমুক্ত সমাজ গড়ার মূল শক্তি। যেকোনো মূল্যে এলাকাকে মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উপস্থিত সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা এসপি সাহেবের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন


     এই বিভাগের আরো খবর