ঢাকা, শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টেপেন্টাডল ও গাঁজাসহ আটক ২ Headline Bullet চুয়াডাঙ্গার পথে আসা ৪২ কেজি গাঁজা আটক Headline Bullet নেত্রকোণায় অশ্লীল ভিডিও বানানো চক্রের ৮ সদস্য গ্রেফতার Headline Bullet তিন সন্তানের জননী মসজিদের ইমামের হাত ধরে অজানার উদ্দেশ্যে Headline Bullet ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড Headline Bullet চুয়াডাঙ্গার জীবননগরে ২৩১ বোতল এসকাফ সিরাপসহ গ্রফতার ২ Headline Bullet নোংরা পরিবেশে দই উৎপাদন করায় ব্যাবসায়িকে জরিমানা Headline Bullet জীবননগরে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার Headline Bullet ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের ফারজানার সন্ধান এখনো মেলেনি Headline Bullet রাজধানীর মহাখালীতে ঘুমের ঔষধ খাইয়ে স্বামীকে ৬ টুকরো করলো স্ত্রী

চুয়াডাঙ্গার পথে আসা ৪২ কেজি গাঁজা আটক

Oplus_131072


কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ৪২ কেজি গাঁজার একটি বড় চালান চুয়াডাঙ্গায় পৌঁছানোর আগেই ঢাকার আশুলিয়ায় জব্দ করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, সাভারের ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন:
মাসুম (২৪) কুমিল্লার বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে মাসুম ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের জামাল শেখের ছেলে সোয়েব শেখ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে এই মাদকের চালানটি সংগ্রহ করেছিল। এরপর চালানটি চুয়াডাঙ্গায় নেওয়া হচ্ছিল।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের পর আজ (শুক্রবার) দুই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর