ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুরহুদায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার ৪

দামুড়হুদা উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল সোমবার গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাদিপুর গাংপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৬), দলিয়ারপুর মাঝেরপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মন্টু (৪৫), দলকা লক্ষীপুর গ্রামের মৃত ঝড়োর ছেলে ফরজ আলী (৩৬) ও ভগিরথপুর ক্যাম্পপাড়া গ্রামের মোশারেফ হোসেনের ছেলে মমরেজ হোসেন (২৫)।
পুলিশ জানায়, দামুড়হুদা কাদিপুর গাংপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসনে কে গত রবিবার রাত ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মডেল থানার মামলা নং-০৮। পেনাল কোডের এজাহারভুক্ত আসামি দলিয়ারপুর মাঝেরপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মন্টু কে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে দলিয়ারপুর পুলিশ ক্যাম্প গ্রেফতার করে। পরে তাকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে। মামলা নং-২২ ও জিআর নং-১১৬/২৬।  
অপরদিকে, দলকা লক্ষীপুর গ্রামের মৃত ঝড়োর ছেলে ফরজ আলী কে রাত দেড়টার  দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলা নং-২৩ ও জিআর নং-১১৭/২৬।  পেনাল কোডের এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ভগিরথপুর ক্যাম্পপাড়া গ্রামের মোশারেফ হোসেনের ছেলে মমরেজ হোসেন কে রাত ১টার দিকে চারুলিয়া পুলিশ ক্যাম্প
গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে। মামলা নং-২৪ ও জিআর নং-১১৮/২৬।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে গতকালই তাদেরকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে ও পলাতক আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে


     এই বিভাগের আরো খবর