ঢাকা, মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ৫০০ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ গ্রেফতার ২ Headline Bullet যশোর শংকরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী, খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজি মামলার আসামী অনিক হাসান ৥ অনি ও তার সহযোগী ডিবি, যশোরের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ায় শ্রমিকদল এক্সোভেটর পুরিয়ে দেয়ার অভিযোগ Headline Bullet বাবা ও ছেলের ধর্ষনে অন্তঃসত্ত্বা ছাত্রী Headline Bullet শ্যামনগরে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Headline Bullet ছয় বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক পোশাকশ্রমিক তরুণীকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা Headline Bullet কুষ্টিয়া উপজেলার বটতৈল ইউনিয়ন এখন মাদকের ভয়াল থাবায় আতঙ্কিত Headline Bullet মেহেরপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে লক্ষাধিক টাকার মাদক দ্রব্য উদ্ধার

চুয়াডাঙ্গায় ৫০০ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ গ্রেফতার ২

Oplus_131072

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে পরিচালিত এক বিশেষ অভিযানে ৫০০ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহল, একটি পাখি ভ্যান এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৭:১৫ মিনিটে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সংগীয় ফোর্সসহ ৭নং জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামস্থ মুন্সিগঞ্জ পশুহাটের মেসার্স হোসেন ফার্মেসীর সামনের পাকা রাস্তায় একটি চেকপোস্ট পরিচালনা করেন। চেকপোস্ট চলাকালীন সন্দেহভাজন একটি পাখি ভ্যান তল্লাশি করে ৫০০ বোতল মাদকদ্রব্য হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ মোঃ সোহাগ আলী (৩০) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। সোহাগ চুয়াডাঙ্গা সদর থানার ভিমরুল্লাহ গ্রামের মৃত জয়নালের ছেলে। পুলিশ জানায়, জব্দকৃত ৫০০ বোতল অ্যালকোহলের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।


     এই বিভাগের আরো খবর