ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় মাদকসেবিদের কারাদণ্ড

Oplus_131072

চুয়াডাঙ্গায় পুলিশ অভিযান চালিয়ে  ৫ মাদকসেবিকে আটক করেছে। পরে তাদেরকে  সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যোককে ৬ মাসের জেল, ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।  গতকাল শনিবার পুলিশ দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। 

চুয়াডাঙ্গা  পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ)/অনুজ কুমার সরকারের  নেতৃত্বে  সদর থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

গতকাল শনিবার বেলা ১২ টার দিকে   চুয়াডাঙ্গা পৌর এলাকার  সিএন্ডবিপাড়া (মাঠপাড়া) গ্রামের জুরান আলী জোয়ার্দ্দার এর মুরগির ফার্মের পাশে বিশেষ অভিযান চালিয়ে হকপাড়ার  মুনসুরের ছেলে  মোঃ শিতল আলী(২৬), কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার বাবুল ডাঙ্গার ছেলে  মোঃ শাকিব হোসেন ডাঙ্গা(২৪), মোঃ আব্দুল খালেকের ছেলে  সোহেল রানা সোহাগ(৩০), সাতগাড়ী গ্রামের সেলিমের ছেলে আশিক আলী (২০) ও কিরনগাছি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মোঃ সাইদুর রহমানকে  (৩৩) মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাদেরকে  আটক করা হয়। আসামিরা  বেসামাল অবস্থায় জনসাধারনের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করায় গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় সামারী ট্রায়াল আদালতে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড,  ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের অতিরিক্ত বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর