চুয়াডাঙ্গা জেলার সদর থানা পুলিশ কর্তৃক মা’দক বিরোধী অভিযানে ২০(বিশ) পিচ মা’দ’কদ্রব্য টা’পেন্টাডল ট্যাবলেট উ’দ্ধার গ্রে’ফতার-০১জন।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ) মোঃ গোলাম হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা চুয়াডাঙ্গা জেলা ও সংগীয় অফিসার ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১৬ মে ২০২৬ তারিখ রাত ২১:২৫ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার চুনুড়ীপাড়া গ্রামস্থ জনৈক মোঃ মিন্টু এর বসতবাড়ীর পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ হেলাল হোসেন সেতু(৩০), পিতা- মোঃ আসাদুল হক মিন্টু, মাতাঃ বকুলী বেগম,সাং- দৌলতদিয়ার চুনুড়ীপাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত থেকে ২০ (বিশ) পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।