ঢাকা, শুক্রবার, ২২ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক কর্মকান্ডের চেক বিতরণ Headline Bullet মেহেরপুরের পর এবার কুষ্টিয়াতেও চলছে অনলাইন জুয়ার রমরমা ব্যাবসা Headline Bullet চুয়াডাঙ্গায় কিশোরী ধর্ষনের অভিযোগে গ্রেফতার ৩ Headline Bullet চুয়াডাঙ্গায় ১৮ পিছ রুপাসহ নারী আটক Headline Bullet চুয়াডাঙ্গায় ধারালো অস্ত্রসহ আটক এক Headline Bullet কিশোরগঞ্জে বোনকে আপত্তিকর প্রস্তাব দেয়ায় শরীফকে গলা কেটে হত্যা Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সীমান্তে ৬৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক এক Headline Bullet কুষ্টিয়ায় ডিবির অভিযানে অনলাইনে জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার Headline Bullet চট্টগ্রামের হাটহাজারীতে ১১ বছরের শিশু ধর্ষন মামলার আসামি গ্রেফতার Headline Bullet চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজারে বেড়েই চলেছে চুরির ঘটনা

চুয়াডাঙ্গায় ধারালো অস্ত্রসহ আটক এক

শিমুল দর্শনা পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের ভাতিজা এবং যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন।তবে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ঝন্টু দাবি করেছেন, শিমুল যুবদলের কোনো সদস্য নন। তার কোনো কর্মকাণ্ডের দায় জেলা যুবদল নেবে না।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের একটি দল জয়রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিমুল পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৪ ইঞ্চি লম্বা একটি দেশীয় চাপাতি জব্দ করা হয়।স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে শিমুল দীর্ঘদিন ধরে জড়িত। তার কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল বলেও দাবি করেন তারা।দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, অস্ত্রবাজ, চাঁদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।


     এই বিভাগের আরো খবর