ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চাঁদার টাকার জন্য ভাঙারি ব্যবসায়ীকে গুলি Headline Bullet ৪ কোটি ৮০ লক্ষ টাকার ই’য়া’বাসহ আটক ৫ Headline Bullet মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু Headline Bullet মুক্তিপণের উদ্দেশ্যে অ’প’হরণের পর কিশোর হত্যার প্রধান আ’সামী গ্রে’ফতার, হ’ত্যা’কা’ণ্ডে ব্যবহৃত আলামত উ’দ্ধার ও আ’দালতে দোষ স্বী’কারোক্তি Headline Bullet হুন্ডি ব্যাবসায়ি জাহাঙ্গীরের হুন্ডি ব্যাবসার বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদমূলক বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সম্পাদকের বিরুদ্ধে মামলা Headline Bullet কুষ্টিয়া কালী নদীতে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet ভেড়ামারায় গৃহবধূ নিখোঁজথানায় লিখিত অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় ৭ মাদক সেবীর কারাদণ্ড Headline Bullet পদ্মায় বালুতোলা নিয়ে সংঘর্ষে নিহত এক Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে মাটি উত্তোলন

চাঁদার টাকার জন্য ভাঙারি ব্যবসায়ীকে গুলি

Oplus_131072

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে এম.এ. বাড়ি সড়কের আইডিয়াল নার্সিং হোমের বিপরীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম মানিক (৩৫) গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে রাত ৯টা ৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মানিকের কাছে এর আগে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। ওই টাকা না দেওয়ায় গ্রেনেট বাবুর সহযোগী হিসেবে পরিচিত সায়েল (২৭) ও তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি প্রাইভেটকারে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এতে মানিকের পেটের বাম পাশে গুলি লাগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে জানা যায়, আহত মানিক একসময় বাংলাদেশ ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সদস্য ছিলেন এবং পরে সংগঠন থেকে বহিষ্কৃত হন।

এদিকে, একই রাতে নগরীর হরিজন এলাকায় এক যুবককে কুপিয়ে হ*ত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

একই রাতে নগরীতে পৃথক দুই সহিংস ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর