ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

গাঁজার গাছসহ নারী আটক

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়ির আঙিনায় বাণিজ্যিকভাবে গাঁজা চাষের এক অভিনব চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে ১২টি তাজা গাঁজা গাছসহ আয়েশা বেগম (৫০) নামের এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে এই ঝটিকা অভিযান চালায় নাসিরনগর থানা-পুলিশের একটি চৌকস দল। রাত ১২টার দিকে পরিচালিত অভিযানে ওই গ্রামের মৃত ছিদ্দিক আলীর স্ত্রী আয়েশা বেগমের বসতবাড়ি থেকে ১২টি ছোট-বড় গাঁজা গাছ জব্দের পাশাপাশি তাকে গ্রেপ্তার করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে নিজের বাড়িতেই গোপনে গাঁজার গাছ রোপণ ও পরিচর্যা করে আসছিলেন। গাছগুলো বড় হলে তা থেকে পাতা ও গাঁজা সংগ্রহ করে ছোট ছোট পুরিয়া তৈরি করে এলাকার বিভিন্ন সেবীদের কাছে বিক্রি করতেন। শুধু তা-ই নয়, তিনি নিজেও নিয়মিত গাঁজা সেবন করতেন বলে স্বীকার করেছেন।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। বুধবার সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।ওসি শাহিনুল ইসলাম আরও স্পষ্ট বার্তা দিয়ে জানান, সমাজ থেকে মাদকের মূল উৎপাটন করতে পুলিশের এই ধরনের কঠোর ও অল-আউট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর