ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা কার্পাসডাঙ্গায় সড়কের পাশে তীব্র ভাঙন: বালিদস্যুদের দৌরাত্ম্যে জনদুর্ভোগ Headline Bullet কুষ্টিয়া পারিবারিক কলহেরও জেরে স্বামীকে কুপিয়ে জখম Headline Bullet প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে Headline Bullet চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানির তীব্র স্রোতে সড়কের পাশের মাটি ধসে যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি দখল করে মাদক ব্যবসার অভিযোগ বাবা ছেলের বিরুদ্ধে Headline Bullet মাদককে চিরতরে সমাজ থেকে নির্মূল করতে হবে, ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার Headline Bullet খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২ Headline Bullet নদীতে তলিয়ে গেলো যুবদল কর্মী Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার, ইয়াবা-টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২

Oplus_131072

খুলনার লবণচরায় অভিযান চালিয়ে বিদেশি পি-স্তল ও গু-লিসহ দুইজন অ-স্ত্র-ধারী স-ন্ত্রাসীকে গ্রে-ফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি
মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় অদ্য ১০ই জুলাই ২০২৬ ইং তারিখ, দুপুর ১৩:১৫ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। মোঃ শুক্কুর হাওলাদার (৩৫), পিতা: শাহজাহান হাওলাদার, সাং: মাদারশি, থানা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর।২। মোঃ ইমরান খান (৩৭), পিতা: মৃত আমির খান, সাং: হরিণটানা, থানা: লবণচরা, কেএমপি, খুলনা।

৩। অভিযানকালে ধৃত আসামি ইমরান খানের বসত ঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো ও বের করে দেওয়া মতে ক) একটি বিদেশি পিস্তল, খ) পাঁচ রাউন্ড তাজা গুলি ও গ) একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

৪। উল্লেখ্য যে, ধৃত আসামি ১। শুক্কুর হাওলাদার এর পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানায় এবং ২। ইমরান খানের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একাধিক মামলার তথ্য রয়েছে।

৪। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা জেলার লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিদ্বয়কে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর