ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ওযু করা শেখাতে গিয়ে ধর্ষনচেষ্টা

Oplus_131072

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক শিশুকে (৯) ওজু শেখানোর অজুহাতে বাথরুমে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর (২২) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে রূপগঞ্জের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রূপগঞ্জের একটি এলাকায় মোজাম্মেল হকের মালিকানাধীন একটি ভাড়াবাড়ির দুই কক্ষের একটি ফ্ল্যাটে ইসানুর বসবাস করতেন। তিনি ওই ফ্ল্যাটের একটি কক্ষ নিজের থাকার জন্য ব্যবহার করতেন এবং অন্য কক্ষটিতে স্থানীয় শিশু-কিশোরদের আরবি পড়াতেন। ঘটনার দিন ভুক্তভোগী শিশুটি অন্য শিক্ষার্থীদের মতোই ইসানুরের কাছে আরবি পড়তে গিয়েছিল। পড়া চলাকালীন একপর্যায়ে ওজু শেখানোর কথা বলে শিক্ষক ইসানুর শিশুটিকে কৌশলে বাথরুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন বাথরুম থেকে আপত্তিকর অবস্থায় ইসানুরকে ধরে ফেলেন। চরম উত্তেজিত হয়ে স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষককে পিটুনি দিয়ে আটকে রাখেন। পরে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল গিয়ে ইসানুরকে থানায় নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুকে ধর্ষণচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে রূপগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অপরাধীর বিরুদ্ধে কঠোর ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই ইসানুরকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর