ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ()
শিরোনাম

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১২

আলমডাঙ্গা থানা-পুলিশ পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে| এছাড়া বিভিন্ন মামলায় আরও ৬ জনসহ ১২জনকে আদালতে সোপর্দ করা হয়েছে| থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে আলমডাঙ্গা থানাধীন দুর্গাপুর ইন্দারাপাড়া এলাকায় এসআই মো. আলমগীর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন| এসময় মাদারহুদা গ্রামের কেরামত আলীর ছেলে সাগর আলী (২৬) ও মোশারফ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৫)-কে গ্রেফতার করা হয়| তাদের কাছ থেকে ২৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১,২৩০ টাকা উদ্ধার করা হয়|

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের হাবিবুর রহমান কালুর ছেলে ইয়াছিন আরাফাত কোকোকে (২১) তার বসতবাড়ি থেকে গেপ্তার করা হয়| এঘটনায় আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ| এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে|

এছাড়া থানা সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় আরও কয়েকটি পৃথক অভিযানে ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে| তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে|

মামলার বিবরণ অনুযায়ী, এফআইআর নং-৩৩ (২০ মে ২০২৬), এফআইআর নং-৩২ (১৯ মে ২০২৬), এফআইআর নং-১৯ (১৩ মে ২০২৬), এফআইআর নং-১১ (৯ মে ২০২৬) এবং মামলা নং-০৯ (৭ মে ২০২৬) অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তারকৃতদের মধ্যে সুমন ওরফে প্রান্ত (২৯), তিব্র আলী (২৪), লিখন হোসেন (২৫), অনিক (১৯), সোহেল রানা (৩৮) ও সাদ্দাম হোসেন (৩০) উল্লেখযোগ্য|

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. বানী ইসরাইলের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়| গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে|


     এই বিভাগের আরো খবর