ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গার হারদি গ্রামে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে মসজিদ কমিটি ও আর্থিক লেনদেনের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই, ২০২৬) জুমার নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। ​আহতরা হলেন— মালিথা গ্রুপের মারজুলের ছেলে আকাশ, নবালী ধনীর স্ত্রী উম্মি খাতুন ও আবুল মন্ডলের ছেলে আরাফাত , । তাদের উদ্ধার করে স্থানীয় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হারদি হাসপাতালে ) ভর্তি করা হয়েছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষীপুর গ্রামের জামে মসজিদের বিদায়ী ক্যাশিয়ার শিমুল ইসলাম পদত্যাগ করার পর মসজিদের অনুদানের ২০ হাজার টাকা জমা ছিল। বর্তমান কমিটির সভাপতি ওমর মালিথার কাছে গত তিন সপ্তাহ ধরে ওই টাকার হিসাব চাচ্ছিল প্রতিপক্ষ আশরাফুল মন্ডল গ্রুপ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বাকবিতণ্ডা ও উত্তেজনা চলছিল। ​এরই জেরে শুক্রবার জুমার নামাজ চলাকালীন আবারও দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। নামাজ শেষে মন্ডল গ্রুপের আশরাফুল, শিমুল ও পান্নার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে মালিথা গ্রুপের ওমর মালিথা, আকুববর ও মুস্তাকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মালিথা গ্রুপের ৩ জন গুরুতর আহত হন। ​ঘটনার পর পরই আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর