আলমডাঙ্গা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ৮ টার দিকে পৌর শহরের জুতা পট্রিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলো – চারতলার মোড়ের লক্ষণ ঘোষের ছেলে শ্রাবন ঘোষ (২৯), কলেজপাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল আল মামুন , আনন্দধামের লুৎফর রহমানের ছেলে মোঃ নাসিমুল, চারতলার মোড়ের খজেন অধিকারীর ছেলে রতন অধিকারী, কলেজপাড়ার আজিজুর রহমানের ছেলে আযারুল ইসলাম,কোর্টপাড়ার আশরাফুল ইসলামের ছেলে মোঃ লাল মিয়া, থানাপাড়ার সাধুয়া দাশের ছেলে সুজন দাশ।ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,পৌর এলাকার জুতা পট্রির সুজন দাশের দোকানে বসে রাত ৮ টার দিকে মাদক সেবনকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।