ঢাকা, রবিবার, ১৭ মে, ২০২৬ ()

আলমডাঙ্গায় চোরাই মোটর উদ্ধারসহ গ্রেপ্তার ৪

আলমডাঙ্গা থানা-পুলিশের অভিযান চালিয়ে চোরাই মোটর উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পৌর এলাকার স্টেশন এলাকার বাস স্ট্যান্ডের সিকট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বাড়াদি ব্রিজপাড়ার সালাউদ্দিনের ছেলে নাঈম ইসলাম (২৬), দর্শনা মোবারকপাড়ার মৃত রিয়াজতুল্লাহর ছেলে রেজয়ান (২৬), রংপুর গ্রামের হাসান আলীর ছেলে সাগর আলী (২৪) ও সরোজগঞ্জ ইন্দারাপাড়ার আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৩৫)।


পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার জোড়গাছা গ্রামের ইছাহক আলীর ছেলে লিয়াকত আলীর মুন্সিগঞ্জে সেলিম চেয়ারম্যানের ইটভাটার দক্ষিণ পাশে তার নির্মাণাধীন বসতবাড়ি সংলগ্ন গোডাউন রয়েছে। এই গোডাউন থেকে গত ১৪ মে রাত ১০টা থেকে ১৫ মে সকাল ৭টার মধ্যে ১০ হাজার টাকা মূল্যের ১টি ১ হর্সপাওয়ারের মার্কুইস কোম্পানির মোটর চুরি হয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ১৫ মে বেলা দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভাধীন স্টেশন রোডের বাস কাউন্টারের সামনে থেকে মো. নাঈম ইসলাম ও মো. রেজয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর চুরি যাওয়া মোটর উদ্ধার করা হয়। এ ঘটনায় বাদী লিয়াকত আলী আলমডাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. আশরাফুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ গত শুক্রবার অভিযান পরিচালনা করে কান্তপুর ব্রিজ মোড় থেকে মামলার তদন্তে ঘটনার সাথে জড়িত মো. সাগর আলী ও মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর গতকালই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, চার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


     এই বিভাগের আরো খবর