ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গায় গাঁজাসহ আটক এক

আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রাহুল ওরফে রুহুল (৪০)। তিনি কুষ্টিয়া জেলার ইবি থানার নৃসিংহপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শীতল বিশ্বাস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গড়চাপড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মহল্লার স্থানীয় বোরহান হোসেন টিপুর বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি টিনের ড্রামের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৯০০ টাকা নগদ জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকেই রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ।তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে রাহুলের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়ও তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় চারজন পলাতক এবং ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলমডাঙ্গা থানায় রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


     এই বিভাগের আরো খবর