ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বরগুনার তালতলী প্রেসক্লাবের শপথ ও অভিষেক অনুষ্ঠিত

মংচিন থান, বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মু.আ.মোতালিব।

৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ করান বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ । পরে দায়িত্ব হস্তান্তর পরিচালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম,তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার,জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর মো. সালেহ ও স্থানীয় সুশীল সমাজে ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর তালতলী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন আমাদের সময় এর প্রতিনিধি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হয় মানবজমিনের প্রতিনিধি মো.খাইরুল ইসলাম আকাশ ।


     এই বিভাগের আরো খবর