ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি,

ঘন কুয়াশার কারণে গতকাল রোববার রাত ১২টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান ফেরি চলাচল বন্ধের খবর নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল রোববার রাত ১২টা থেকে সাময়িক সময়ের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডিব্লিউটিসি)।

তিনি বলেন, গতকাল রোববার দিনগত রাত সাড়ে ১১টার সময় হঠাৎ করে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে তিনটি ফেরি মাঝ পদ্মা নদীতে নোঙ্গর দিয়ে দারিয়ে আছে বলেও জানান তিনি।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট পয়েন্টে কয়েক শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে এবং সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার করা হবে বলেও জানান।

ব্যস্ততম এই নৌরুটে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে আছে শত শত যানবাহন। এতে করে প্রচণ্ড শৈত্যপ্রবাহের মধ্যে নদীর হিমেল হাওয়ায় তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন আটকে পড়া যাত্রী ও যান চালকরা। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেটকার এবং গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে।

এদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-কুষ্টিয়া ও খুলনা-দৌলতদিয়া মহাসড়কে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। সড়কে গাড়িগুলো উচ্চমানের হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।এদিকে রেলপথে ট্রেন ও হেডলাইট জ্বালিয়ে চলছে।


     এই বিভাগের আরো খবর